August 28, 2025

ডুয়েট ও বিআইএম-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম), ঢাকা-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শিক্ষায় আধুনিকায়ন এবং শিল্পক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

এ সময় ডুয়েটের পক্ষ থেকে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং বিআইএম-এর পক্ষ থেকে উপস্থিত থেকে স্বাক্ষর করেন পরিচালক (আইকিউএসি) ও উৎপাদন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. ইঞ্জি. মো. মামুনুর রশীদ। এ সময় ডুয়েটের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন এবং বিআইএম-এর বাজারজাতকরণ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ড. উত্তম কুমার দত্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা ও পঞ্চম শিল্প বিপ্লবের প্রস্তুতি ও প্রযুক্তি-নির্ভর দক্ষতা উন্নয়ন এখন সময়ের দাবি। এই এমওইউ-এর মাধ্যমে শিক্ষার্থী ও পেশাজীবীরা শুধু আধুনিক ল্যাবরেটরি সুবিধাই পাবেন না, বরং শিল্পের চাহিদা অনুযায়ী গবেষণা ও প্রশিক্ষণে যুক্ত হতে পারবেন, যা তরুণদেরকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করবে। এ উদ্যোগের ফলে বিআইএম-এর শিক্ষার্থী ও শিক্ষকরা ডুয়েট-এর আধুনিক ল্যাবরেটরি ও গবেষণা সুবিধা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ডুয়েট-এর অভিজ্ঞ শিক্ষকবৃন্দ বিআইএম-এর বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তিনি আরও বলেন, ‘এই এমওইউ-এর আওতায় চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জেন-এআই, ইন্টারনেট অব থিংস, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, এআর/ভিআর, বøকচেইন, রোবটিক্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে যৌথ প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। ডুয়েট-বিআইএমের এই যৌথ উদ্যোগ স্ব-স্ব প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, শিল্পক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘এই সমঝোতা স্মারক বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রকে আরও শক্তিশালী করবে, দক্ষ মানবসম্পদ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। ডুয়েট-বিআইএমের এই যৌথ উদ্যোগ জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

August 27, 2025

হিট প্রকল্পের উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য ইউজিসির সঙ্গে ডুয়েটের চুক্তি

‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের তিনটি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সঙ্গে  ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত হিট প্রকল্পের উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডুয়েট থেকে নির্বাচিত তিনটি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। 

এ সময় ডুয়েটের পক্ষ থেকে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং উপ-প্রকল্পগুলোর পরিচালক যথাক্রমে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ।

ডুয়েট থেকে নির্বাচিত তিনটি উপ-প্রকল্প হলো যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজের অধীনে “Carbon Capture from Exhaust Gas for Sustainable Industrial Effluent Treatment Process”, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদের অধীনে “Development of Fire Safety Assessment Framework for the Ready-Made Garments Industry in Bangladesh: Focusing on Combustible Materials and Fire Risk Mitigation” এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদের অধীনে “A Laboratory Experiment on Artificial Intelligence-driven Tools in Higher Education: Paradigm Transformation and Academic Enhancement” শীর্ষক গবেষণা প্রকল্প। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি এই হিট প্রকল্পের ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। 

উল্লেখ্য, হিট প্রকল্পের নির্বাচিত উপ-প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে ডুয়েটের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা এবং প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন ও নতুন ল্যাবরেটরি স্থাপন, বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়ন, এ্যাডভান্স রিসার্চ ও ইনোভেশন সাপোর্ট ফ্যাসিলিটিস ও ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ডুয়েটের অবস্থান উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

August 18, 2025

মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্য মহোদয়ের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর শিক্ষা, গবেষণা এবং সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে ডুয়েটের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় - শিক্ষা, গবেষণা, ভূমি সম্প্রসারণ, বাজেট ও প্রশাসনিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বিশ্ববিদ্যালয়ের চলমান সার্বিক পরিস্থিতি যেমন- শৃঙ্খলাপূর্ণ একাডেমিক পরিবেশ, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, উন্নত গবেষণা সুবিধা, উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা এবং দেশের আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে অবদানসহ সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বিশ্ববিদ্যালয়ের এসব সামগ্রিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ডুয়েটের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে উপাচার্য মহোদয় আগামী ০১ সেপ্টেম্বর ডুয়েটের বর্ষপূতি উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য ‘ডুয়েট ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে তিনি তা সদয়ভাবে গ্রহণ করেন।

উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম আরও গতিশীল করার জন্য মাননীয় উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের টেকসই উন্নয়ন এবং শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার উৎকর্ষতায় প্রাণপ্রিয় ডুয়েটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

August 10, 2025

ডুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা-২০২৫ আজ রবিবার (১০ আগস্ট) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে রবিবার সকাল ৯.৩০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আর্কিটেকচার বিভাগ-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

একই দিন দুপুর ২.০০ ঘটিকা হতে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন সহ অন্যান্য অধ্যাপকবৃন্দ পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। উপাচার্য মহোদয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ডুয়েটের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানিয়ে আসন্ন ভর্তি পরীক্ষার সফলতা কামনা করেন। তিনি নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

August 05, 2025

মহাকাব্যিক জুলাইয়ের আত্মত্যাগ ও স্পিরিটই নতুন বাংলাদেশের পথনির্দেশক - ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসে এক অনন্য মহাকাব্য। সেই আত্মত্যাগ আর ঐক্যের স্পিরিটই বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও উদ্ভাবনমুখী নতুন বাংলাদেশের পথনির্দেশক। আমরা যদি ঐতিহাসিক ও মহাকাব্যিক জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিট হৃদয়ে ধারণ করে কাজ করি, তবে বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।’ আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থান কর্নারে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া।

মাননীয় উপাচার্য আরও বলেন, ‘দেশের সকল বৈষম্য ও ফ্যাসিবাদ দূর করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার একটি সম্মিলিত প্রয়াস ও ঐক্য, যেটি আমরা পেয়েছিলাম সেই ঐতিহাসিক জুলাই গণঅভূত্থানে।’ তিনি জুলাইয়ের স্পিরিটকে বুকে ধারণ করে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনায় প্রাণপ্রিয় ডুয়েটকে বিশ্বমানে উন্নয়নের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। এ সময় তিনি সকলকে ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, সম্মিলিতভাবে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট থেকেই আমরা ছাত্র-শিক্ষক সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসুন, আমরা একজন দায়িত্ববান দেশপ্রমিক নাগরিক হিসেবে একটি বৈষম্যমুক্ত ও সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ি।’

এর আগে দিবসটি উপলক্ষ্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় মাননীয় উপাচার্য শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবন, শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়াম ও জুলাই গণঅভ্যুত্থান কর্নারের নামফলক উম্মোচন করেন। অনুষ্ঠানগুলোতে মাননীয় উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধানবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

July 19, 2025

মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হওয়া অপরিহার্য- ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হওয়া অপরিহার্য। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর যে অমানবিক নিপীড়ন, নির্যাতন, অবিচার, গুলি ও খুনের মতো ঘটনা ঘটেছে, তার ট্রমা এখনো তারা কাটিয়ে উঠতে পারে নি। এছাড়া, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দরকার মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং চাপ মোকাবিলার সক্ষমতা। এই আয়োজন সেই আত্মচর্চার দরজা খুলে দিবে। গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘‘ম্যানেজিং স্ট্রেস: প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস ফর ডেইলি লাইফ অব ইউনিভার্সিটি স্টুডেন্টস’’ শীর্ষক সচেতনতামূলক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি তিনটি ধাপে যথাক্রমে ১৭, ২৪ ও ৩১ জুলাই সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য আরও বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একজন মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমে ডুয়েট মেডিকেল সেন্টারে মানসিক স্বাস্থ্যসেবা চালুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি মনে করি, প্রতিযোগিতামূলক সমাজব্যবস্থায় একজন শিক্ষার্থী কীভাবে নিজের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে এটি একটি সময়োপযোগী উদ্যোগ।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জীবনের প্রতিটি অধ্যায়েই কিছু না কিছু চাপ থাকবে, কিন্তু সেই চাপকে সঠিকভাবে মোকাবিলা করার কৌশল জানলে তা হয়ে উঠতে পারে নতুন অনুপ্রেরণার উৎস। এ ধরনের সচেতনতামূলক সেমিনার তোমাদের নিজেদের ভেতরের সক্ষমতা, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারে।’

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং বাস্তবজীবনের দক্ষতা অর্জনেও এগিয়ে যেতে হবে। আর মানসিক চাপ মোকাবিলার মতো বিষয়গুলো সেই দক্ষতার অন্যতম অংশ। তিনি শিক্ষার্থীদের মানসিক চাপ সঠিকভাবে মোকাবিলা করে ইতিবাচক দৃষ্টিভঙ্গির জীবন গড়ে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং মেডিকেল সেন্টারের অফিস প্রধান ডা. রাবেয়া নাসরিন আখন্দ। সেমিনারের সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল কাউন্সেলর ও অভিজ্ঞ মনোবিজ্ঞানী সানজিদা আফরোজ। তিনি তাঁর বক্তব্যে মানসিক চাপের উৎস, প্রতিক্রিয়া এবং তা প্রতিদিনের জীবনযাপনে কীভাবে প্রভাব ফেলে, তা সহজ ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন। তাঁর আলোচনায় উঠে আসে কীভাবে আত্ম-সচেতনতা, সময় ব্যবস্থাপনা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং প্রয়োজনীয় বিশ্রাম ও পরামর্শ গ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী চাপ নিয়ন্ত্রণে রাখতে পারে। সেমিনারে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বাস্তব অভিজ্ঞতা ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন । 

July 18, 2025

জুলাই স্পিরিটের আলোকে গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে- ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘গবেষণার মাধ্যমে প্রকৃত সৃজনশীলতা ও জ্ঞানচর্চার প্রকাশ ঘটে। ডুয়েট আজ শুধু প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষায় নয়, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জুলাই স্পিরিটের আলোকে গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে ডুয়েট ও দেশকে এগিয়ে নিয়ে যাবো। এই ধরনের অনুষ্ঠানের আয়োজন গবেষকদের উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতিকে আরও বেগবান করবে।’ গত ১৬ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত ডুয়েট শিক্ষকবৃন্দের জন্য মঞ্জুরকৃত ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য প্রাণের এই ডুয়েটে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে যুগোপযোগী পরিবেশ তৈরির জন্য স্বপ্ন ও লক্ষ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। তিনি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তরকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তরের উদ্যোগে আয়োজিত এই রিসার্চ প্রোজেক্ট অ্যাওয়ার্ডিং অনুষ্ঠানে  ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। এ সময় পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘প্রকৌশল গবেষণা আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। আমরা চাই গবেষণার ফলাফল যেন শিল্প কারখানা এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য হয়।’ তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সফলভাবে পরিচালনা, র‌্যাংকিং ও প্রকাশনা বৃদ্ধির জন্য গবেষণা খাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধির জন্য ইউজিসিকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৪ টি গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক এবং মঞ্জুরকৃত গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালকবৃন্দ ও সহযোগী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

July 17, 2025

ডুয়েটে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে র‍্যালি, বৃক্ষরোপণ ও পোস্টার প্রদর্শনী

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে র‌্যালি, বৃক্ষরোপণ ও পোস্টার প্রদর্শনী হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘রিমেম্বারিং জুলাই হিরোস’ শিরোনামে র‌্যালি হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধানবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

পরে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে ডুয়েটের কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সম্মুখে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্টার প্রদর্শনী হয়েছে।

July 16, 2025

জুলাইয়ের স্পিরিটের আলোকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে- ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘ছাত্র-জনতার অংশগ্রহণে যে ঐতিহাসিক ও মহাকাব্যিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ সংঘটিত হয়েছিল, ইতিহাসে তা বিরল। এই গণঅভ্যুত্থানে সকল ভেদাভেদ ভুলে ছাত্র-জনতা যেভাবে এক কাতারে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।’ আজ বুধবার (১৬ জুলাই) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে দুপুরে আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুরের প্রথম শহিদ শাকিল পারভেজ এর সম্মানিত পিতা জনাব মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। আলোচনা অনুষ্ঠানে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জুলাই হিরোদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

মাননীয় উপাচার্য আরও বলেন, ‘আমরা জুলাইয়ের এই স্পিরিটকে বুকে ধারণ করলে কখনোই পথ হারাবে না বাংলাদেশ। মহাকাব্যিক জুলাই গণঅভ্যুত্থান তখনই সার্থক হবে, যখন আমরা বৈষম্যহীন একটা সমাজ গড়ে তুলতে পারবো। তিনি জুলাইয়ের স্পিরিটকে বুকে ধারণ করে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনায় প্রাণপ্রিয় ডুয়েটকে বিশ্বমানে উন্নয়নের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার জুলাই গণঅভ্যুত্থানকে জাতির সংগ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বলেন, ‘এই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও ন্যায়ের পথ চলার নতুন করে আলো জ্বালিয়েছে। এই অভ্যুত্থান শুধু একটি অধ্যায় নয়; এটি ন্যায়বিচার ও সাম্যের ভিত্তি স্থাপনের এক ঐতিহাসিক মাইলফলক। আসুন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে প্রযুক্তি ও নৈতিকতা হাত ধরাধরি করে হাঁটে। যেখানে একজন প্রকৌশলী হবে না কেবল একজন নির্মাতা, হবে একজন দায়িত্ববান দেশপ্রমিক নাগরিক।’

বিশেষ অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান একদিনের ফসল নয়। এটি দীর্ঘদিনের অনাচার, অন্যায়, অবিচার, গুম, খুন, লুটপাট, গণতন্ত্রহীনতা ও বাক-স্বাধীনতাহীনতার ফল।’ তিনি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করে একটি গণতন্ত্রিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।

অনুষ্ঠান উদ্বোধনকালে বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুরের প্রথম শহিদ শাকিল পারভেজ এর সম্মানিত পিতা জনাব মো. বেলায়েত হোসেন বলেন, ‘শহিদ শাকিল পারভেজ মানুষের অধিকার আদায়ের জন্য প্রথম সারিতে থেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধের আন্দোলনে অংশগ্রহণ করতো এবং মানবসেবায় নিয়োজিত ছিল।’ তিনি আরও বলেন, ‘অবিলম্বে খুনিদের বিচারের হলে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মা শান্তি পাবে।’

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ডুয়েটের শিক্ষার্থীদের মধ্যে থেকে সিই বিভাগের আফসানা আক্তার, টিই বিভাগের আতিয়ার রহমান, ইইই বিভাগের মো. আবদুল্লাহ এবং এমএমই বিভাগের শিক্ষার্থী তাছনীম আলম সাঈদী অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি  অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব বৈষম্যমুক্ত ও বিভেদহীন বাংলাদেশ গড়ার আহŸান জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এর আগে দিনব্যাপী অনুষ্ঠানের সকালে ভিসি মহোদয়ের বাংলোর সম্মুখের দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান উপর গ্রাফিতি উদ্বোধন করেন মাননীয় উপাচার্য। এ সময় মাননীয় উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ডুয়েট মেডিকেল সেন্টার আয়োজিত এবং স্বেচ্ছাসেবী সংগঠন স্বজনের বাস্তবায়নে ও রিদম বøাড সেন্টারের সহযোগিতায় রক্তদান কর্মসূচী এবং বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সম্মুখে ‘জুলাই গণঅভ্যুত্থান কর্ণার’ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য। এ সময় মাননীয় উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধানবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

July 15, 2025

শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করার জন্য গবেষণাভিত্তিক ও বাস্তবধর্মী কর্মশালার বিকল্প নেই- ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘ফ্লুইড ডায়নামিক্স অ্যান্ড সিএফডি অ্যাপ্লিকেশন্সের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন প্রকৌশল শিক্ষার একটি অপরিহার্য অংশ। এই বিষয়ে উন্নত গবেষণা ও ব্যবহারিক প্রয়োগ টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। আর সিএফডি-এর মাধ্যমে আমরা জটিল ফ্লুইড সমস্যাগুলো কম্পিউটার নির্ভর বিশ্লেষণের মাধ্যমে মডেলিং ও সমাধান করতে পারি। ডুয়েটের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করতে হলে এ ধরনের গবেষণাভিত্তিক ও বাস্তবধর্মী কর্মশালার বিকল্প নেই।’ আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত “ফ্লুইড ডায়নামিক্স অ্যান্ড সিএফডি অ্যাপ্লিকেশন্স ইন অটোমেটিভ ডিজাইন” শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা, প্রকাশনাকে বিশ্বমানে উন্নয়নের লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে প্রাণপ্রিয় ডুয়েটকে একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে কাজ করছি।’ এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডুয়েটের মেকানিক্যাল বিভাগের সাবেক শিক্ষক ও যুক্তরাষ্ট্রের খ্যাতনামা অটোমোবাইল কোম্পানি ফোর্ড মোটর কোম্পানি-এর সিএফডি সেকশনে কর্মরত এবং মিশিগানের লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট প্রফেসর ড. আহসানুল করিম। কর্মশালায় সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও আইকিউএসি-এর উদ্যোগে আয়োজিত এবং আবেদীন রিসার্চ ল্যাবের সহযোগিতায় কর্মশালায় আরও বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘বিশ্বমানের প্রযুক্তি ব্যবস্থাপনায় আমাদের শিক্ষার্থীদের পারদর্শিতা অর্জনের লক্ষ্যে এই কর্মশালাটি একটি সময়োপযোগী উদ্যোগ। আমি বিশ্বাস করি এই কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা সেক্টরে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার প্রতি আগ্রহ বাড়বে।’

গত ১৩ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মশালায় আলাদা আলাদা টেকনিক্যাল সেশনে শিক্ষক ও শিক্ষার্থীদের সিএই/সিএফডি ডিজাইন ও বাস্তব সমস্যা সমাধানের কৌশল বিষয়ে হাতে-কলমে শেখানো হয়। মূল প্রবন্ধে ড. আহসানুল করিম তার অভিজ্ঞতা ও বাস্তব জীবনের জটিল প্রকৌশল সমস্যা সমাধানে সিএফডি-এর ব্যবহার, আধুনিক ডিজাইন প্রসেসে সিএই/সিএফডি-এর ভূমিকা এবং ডিজাইন ফর সিক্স সিগমা (ডিএফএসএস)-এ সিএফডি প্রযুক্তির একীভূত প্রয়োগ বিষয়ে আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

July 11, 2025

ডুয়েটের সার্বিক উন্নয়নে মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্য মহোদয়ের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর শিক্ষা, গবেষণা এবং সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে ডুয়েটের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়- ভূমি সম্প্রসারণ, সমাবর্তন আয়োজন, বাজেট, প্রশাসনিক কাঠামো (অর্গানোগ্রাম) হালনাগাদকরণ, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং এবং প্রস্তাবিত প্রকল্পসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বিশ্ববিদ্যালয়ের চলমান সার্বিক পরিস্থিতি যেমন- শৃঙ্খলাপূর্ণ একাডেমিক পরিবেশ, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, উন্নত গবেষণা সুবিধা, উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা এবং দেশের আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে অবদানসহ সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বিশ্ববিদ্যালয়ের এসব সামগ্রিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ডুয়েটের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে ডুয়েটের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হলে তিনি তা সদয়ভাবে গ্রহণ করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের সহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় উপদেষ্টার দিক-নির্দেশনা ও মন্ত্রণালয়ের সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল এবং দেশের টেকসই উন্নয়নে ডুয়েট আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে উপাচার্য মহোদয় আশাবাদ ব্যক্ত করেন। তিনি সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রাণপ্রিয় এই ডুয়েটকে জ্ঞান সৃষ্টি, শিক্ষা, উদ্ভাবন এবং গবেষণার উৎকর্ষতায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

July 07, 2025

আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে- ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম চালিকাশক্তি। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আর্থিক শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য বাজেট প্রণয়ন, সরকারি ক্রয় প্রক্রিয়ার প্রতিটি ধাপেই দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডুয়েটের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে আমাদের সকল পর্যায়ে পূর্বের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দক্ষতা ও সময়ানুবর্তিতা মেনে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। প্রযুক্তিনির্ভর জ্ঞান, বিধি-বিধান চর্চা এবং মানবিক নেতৃত্বের সমন্বয়ে আমরা যদি কাজ করি, তবে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে অগ্রসর হওয়া যাবে।’ আজ সোমবার (০৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত “ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট: বাজেট অ্যান্ড প্রকিউরমেন্ট” বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন ‘বাজেট ও প্রকিউরমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আর্থিক বিষয়াবলির যথাযথ বাস্তবায়ন ও দৃষ্টান্তমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে হলে আমাদের সবাইকে আইন-কানুন সম্পর্কে সচেতন হতে হবে। পরিকল্পনা, দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণপ্রিয় এই ডুয়েটকে সর্বক্ষত্রে উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে যাবো।’ এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার অফিস ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

কম্পট্রোলার অফিসের উদ্যোগে আয়োজিত উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন ডুয়েটের কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘প্রশাসনিক কাঠামো গতিশীল রাখা ও আর্থিক নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা এবং বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিনিয়ত শিখতে হবে এবং নিজেদের আপডেট রাখতে হবে। আমি বিশ্বাস করি, এই কর্মশালা আয়োজনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা  ও প্রশাসনিক কাঠামো গতিশীল, স্বচ্ছ ও সুদৃঢ় হবে।’

কর্মশালায় রিসোর্স পার্সন অধ্যাপক ড. মো. রেজাউল করিম অফিস বাজেট প্রণয়ন, ক্রয় পরিকল্পনা, সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা, অফিস ব্যবস্থাপনা, প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে উদাহরণসহ কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, বিভিন্ন অফিস ও শাখা প্রধান, অতিরিক্ত পরিচালক, সহকারী হল প্রভোস্টসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

June 29, 2025

দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্ক নয়, দ্রুত ও যথাযথ পদক্ষেপই জীবন ও সম্পদ বাঁচাতে পারে- ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যেককে নিরাপদ পরিবেশ তৈরি ও দুর্যোগকালীন প্রস্তুতির জন্য এগিয়ে আসতে হবে। আগুন, ভূমিকম্প বা যে কোনো আকস্মিক দুর্যোগে কীভাবে দ্রুত , সঠিক ও নিরাপদভাবে নিজেদের সুরক্ষা করতে হয়, তা জানা ও শেখা অত্যন্ত জরুরি। দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্ক নয়, দ্রুত ও যথাযথ পদক্ষেপই জীবন ও সম্পদ বাঁচাতে পারে। এই ফায়ার ড্রিল প্রোগ্রাম কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি জীবন রক্ষাকারী প্রশিক্ষণ।’ আজ রবিবার (২৯ জুন) তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন মাঠে আয়োজিত অগ্নি প্রতিরোধ ও নির্বাপন, উদ্ধার ও জরুরি বহির্গমন এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক “ফায়ার ড্রিল” প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্যোগকালীন প্রস্তুতি, নিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন  বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর-এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর।

মাননীয় উপাচার্য আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে এমনভাবে আগুন উৎস সন্ধান, প্রতিরোধ, প্রতিকার ও আগুন নেভানোর কৌশল রপ্ত করবো, যাতে আগুন সংক্রান্ত দুর্ঘটনা না ঘটে। এর পাশাপাশি আমরা দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রæত স্থান ত্যাগ, প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার কৌশলও আয়ত্ত করবো। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু প্রকৌশল ও প্রযুক্তিগত জ্ঞানেই নয়, জীবনের প্রয়োজনীয় দিকগুলোর প্রতিও সচেতন ও প্রস্তুত থাকবে। আমি আশা করি, এ ধরনের ফায়ার ড্রিল প্রোগ্রাম ক্যাম্পাসে একটি সুশৃঙ্খল, সচেতন ও নিরাপদ পরিবেশ গড়ে তুলবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ নিজেদের নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি এই ধরনের ফায়ার ড্রিল প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘দুর্যোগ কখনো আগাম বার্তা দিয়ে আসে না। তাই কেবল অবকাঠামোগত নিরাপত্তা নয়, মানুষের মানসিক ও ব্যবহারিক প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের ফায়ার ড্রিল প্রোগ্রাম অত্যন্ত কার্যকর। আমরা চাই, ডুয়েট পরিবার একটি সচেতন এবং আত্মবিশ্বাসী কমিউনিটিতে পরিণত হোক।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বাস্তব অনুশীলনের মাধ্যমে অগ্নিকান্ডকালীন করণীয়, ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার, জরুরি বহির্গমন, উদ্ধার কৌশল এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষকরা হাতে-কলমে অংশগ্রহণকারীদের নানা পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো শেখান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। 

June 27, 2025

গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রযুক্তিনির্ভর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য- ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘বর্তমানে প্রযুক্তিই হচ্ছে উন্নয়নের মূল চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের হাত ধরে আমাদের সামনে এসেছে নতুন সম্ভাবনা, আবার চ্যালেঞ্জও। তবে গবেষণা ও প্রযুক্তির সঙ্গে মানবিকতা, নৈতিকতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ের মাধ্যমে আগামীর পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই প্রযুক্তিনির্ভর, টেকসই ও মানবিক মূল্যবোধ সম্পন্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’ আজ শুক্রবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী “নেক্সট-জেনারেশন কম্পিউটিং, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং” বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কনফারেন্সের চীফ প্যাট্রন মাননীয় উপাচার্য আরও বলেন, ‘এ সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ইন্টারনেট অব থিংসসহ বিভিন্ন সিস্টেম এবং আসন্ন পঞ্চম শিল্পবিপ্লবের মেশিন লার্নিং, বিগ ডেটা এবং সাইবার ফিজিক্যাল সিস্টেমসহ মানবিক ও প্রযুক্তির সমন্বয়ের দর্শন বিশেষ গুরুত্ব পেয়েছে। আমি মনে করি, নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্যপ্রযুক্তি নির্ভর সমাজ গড়ে তোলার লক্ষ্যে গবেষণা ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে প্রাণপ্রিয় ডুয়েট ও দেশকে এগিয়ে নিতে আজকের এই আন্তর্জাতিক কনফারেন্স নতুন প্রজন্মের গবেষকদের সামনে নতুন নতুন সম্ভাবনার পথ উন্মোচন করবে। আমি আশা করি, এই কনফারেন্সে দেশ-বিদেশের গবেষক ও প্রযুক্তিবিদদের নিয়ে যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে, তা একাডেমিক গবেষণাকে বাস্তব জীবনের সমস্যার সমাধানে রূপান্তরিত করতে বড় ভূমিকা রাখবে।’ এ সময় তিনি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের জন্য সিএসই বিভাগ ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কনফারেন্সের প্যাট্রন ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘আগামী প্রজন্মের কম্পিউটিং শুধু গতির বিষয় নয়, এটি বুদ্ধিমত্তা, অভিযোজনশীলতা এবং আন্তঃসংযোগেরও বিষয়। তাই এই কনফারেন্স আমাদের জন্য এমন একটি প্ল্যাটফর্মÑ যেখানে জ্ঞানের সঙ্গে সৃজনশীল কল্পনা মিলিত হয়ে নতুন নতুন ভাবনার ভিত্তিতে ভবিষ্যৎ নির্মাণ করবে। আমাদের সবচেয়ে বড় আশার জায়গা, আমাদের ডুয়েটের মেধাবী শিক্ষার্থীরা শুধু এই প্রযুক্তিগুলো শিখছে না, বরং তারা রোবোটিক্সসহ বিভিন্ন বিষয়ের সমাধান, শিল্পকারখানার জন্য অটোমেশন সিস্টেম তৈরি এবং দৈনন্দিন জীবনের জন্য বুদ্ধিদীপ্ত প্রযুক্তি উদ্ভাবন করছে এবং আন্তর্জাতিক পরিসরে সাফল্য অর্জন করছে।’

কনফারেন্সের জেনারেল চেয়ার ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. মমতাজ বেগম, অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. মো. নাছিম আখতার, টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হেরওয়ান সুলাইমান।

এবারের কনফারেন্সে মোট ১৫৭ টি পেপার উপস্থাপিত হবে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, মালয়েশিয়া, নরওয়ে ও কোরিয়াসহ বিভিন্ন দেশের ৩০০ জনেরও বেশি গবেষক ও প্রযুক্তিবিদ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন। 

June 25, 2025

কৃষিক্ষেত্রে লাগসই গবেষণা ও যন্ত্রপাতির উদ্ভাবনীতে ডুয়েটের প্রকৌশলীরা অগ্রগামী ভূমিকা পালন করতে পারে- ডুয়েট উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘কৃষিতে উদ্ভাবনী যন্ত্রপাতির ব্যবহার শুধু উৎপাদন বৃদ্ধি নয়, সময় ও শ্রম বাঁচিয়ে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই সেক্টরে যুগোপযোগী বিভিন্ন লাগসই গবেষণা ও যন্ত্রপাতির উদ্ভাবনীতে ডুয়েটের প্রকৌশলীরা অগ্রগামী ভূমিকা পালন করতে পারে। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ও পঞ্চম শিল্প বিপ্লব আবির্ভাবের সময় আমাদেরকে বিভিন্ন আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদেরকে খাপ খাইয়ে চলতে হবে। তাই কৃষিক্ষেত্রেও নতুন নতুন বিভিন্ন যন্ত্রপাতির উদ্ভাবন এখন সময়ের দাবি।’ আজ বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী মেলার উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন প্রদর্শনী ও সেমিনারের আয়োজন হলে, তা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলবে এবং মাঠ পর্যায়ে প্রয়োগক্ষেত্রে ভূমিকা রাখবে।’ এ সময় তিনি কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী মেলা ও ‘কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান’ শীর্ষক সেমিনার আয়োজনের জন্য বারি ও ডুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) এর দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত প্রদর্শনী মেলার উদ্বোধন এবং সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, বারি-এর উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। বারি-এর এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বারি-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জাকারিয়া হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘বারি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কৃষিতে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন এবং কৃষিক্ষেত্রে সহায়তা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি মনে করি, বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র উদ্ভাবনে বারি এবং ডুয়েটের যৌথ উদ্যোগ অত্যন্ত কার্যকরী হতে পারে। বারির গবেষণা অভিজ্ঞতা এবং ডুয়েটের প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় আমাদের কৃষিখাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অনুষ্ঠানে কৃষি বিষয়ক সমস্যা সমাধান, কৃষি সম্পদের সুষ্ঠু ব্যবহার, লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আইডিয়া ও পোস্টার প্রেজেন্টেশনের উপর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধান, প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ এবং বারির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ আরও অনেকেই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।