April 27, 2025

জাইকার প্রতিনিধি দলের ডুয়েট পরিদর্শন ও সভা অনুষ্ঠিত

বাংলাদেশের উচ্চশিক্ষায় নীতিমালা প্রণয়নে ভূমিকা ও শিল্পখাতে চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ মানবসম্পদ উন্নয়নে সম্ভাব্য প্রকল্প প্রণয়নের উদ্দেশ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর টেকনিক্যাল এডুকেশন এডভাইজারস্ টিমের প্রতিনিধিবৃন্দ আজ ২৭ এপ্রিল (রবিবার) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রধান উপদেষ্টা মিসেস সায়েরি মুটো এবং শিল্প ও একাডেমিক সহযোগিতা বিশেষজ্ঞ ও জাপানের ওসাকা সাংগিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. এম. আশরাফুল আলম।

সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘জাইকার প্রতিনিধি দলের ডুয়েট পরিদর্শন ও আজকের এই মতবিনিময় সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের উচ্চশিক্ষা এবং শিল্পখাতের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ মানবসম্পদ উন্নয়নে জাইকার ভূমিকা প্রশংসনীয়। ডুয়েট প্রকৌশল, বিজ্ঞান, ও প্রযুক্তি শিক্ষায় উৎকর্ষ সাধনের জন্য দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছে এবং দেশের শিল্পখাতের বিকাশে অবদান রাখতে প্রতিশ্রæতিবদ্ধ। ডুয়েটের শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য, একটি টেকসই, উদ্ভাবনমুখী এবং শিল্পমুখী মানবসম্পদ তৈরি করা, যারা দেশীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষম হবে।’ তিনি আরও বলেন, ‘জাইকার এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষার চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং দেশের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।’ তিনি মতবিনিময় সভায় জাইকার প্রতিনিধি দল ও উপস্থিত অন্যান্য সকলকে গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘আজকের এই পরিদর্শন ও মতবিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শের ভিত্তিতে আরও কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করা যাবে, যা উচ্চশিক্ষার অগ্রযাত্রায় এবং দেশের শিল্পখাতের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমরা জাইকার সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।’

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচিতি, গবেষণা, প্রকাশনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো তুলে ধরা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা, পাবলিকেশন, কনফারেন্স, সেমিনার সংক্রান্ত তথ্য এবং আধুনিক ও উন্নত ল্যাব, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা সংক্রান্ত স্ট্র্যাটেজিস্ ও পলিসিসহ দেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ভূমিকার বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান (ইন-চার্জ) অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. হিমাংশু ভৌমিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, মেটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রাজু আহমেদ ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলী আনোয়ার।

সভা শেষে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ল্যাব পরিদর্শন করেন। এ সময় বিভাগের কার্যক্রম, শিক্ষা ও গবেষণা সরঞ্জাম ও সুযোগ-সুবিধার বর্তমান অবস্থা, অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থাপনা, শিক্ষা ও উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগসহ শিল্প-কারখানার সঙ্গে সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি, একাডেমিক জার্নাল বা প্রকাশনার তথ্য, বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা এবং স্নাতকদের কর্মসংস্থানের অবস্থা ইত্যাদি বিষয়ে বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। পরে বিকেলে প্রতিনিধি দলটি  বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ৪১৪ নং সেমিনার কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়।

April 24, 2025

ডুয়েটে ‘পোটেনশিয়াল ইঞ্জিনিয়ারিং জব এন্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্কোপস ইন সোলার ফটোভোলটাইক এনার্জি টেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘পোটেনশিয়াল ইঞ্জিনিয়ারিং জব এন্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্কোপস ইন সোলার ফটোভোলটাইক এনার্জি টেকনোলজি’ শীর্ষক সেমিনার আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সেমিনারে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশেদ আমিন। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই ও নবায়নযোগ্য শক্তির প্রয়োগ ক্রমবর্ধমান হারে বাড়ছে। এর মধ্যে সোলার ফটোভোলটাইক প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ খাতে রয়েছে ব্যাপক সম্ভাবনা এবং অসংখ্য কর্মসংস্থানের সুযোগ। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকগণ এসব ক্ষেত্রকে সামনে রেখে গবেষণা কার্যক্রম হাতে নিতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের জন্য সোলার ফটোভোলটাইক প্রযুক্তি এক উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দিতে পারে।’ তিনি বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনসহ নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা, গবেষণার উৎকর্ষতায় ডুয়েটকে শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি।’ তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, ‘আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই পরিবেশবান্ধব, টেকসই এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভজনক বিষয়গুলোতে গবেষণায় আগ্রহী হয়ে প্রাণের এই বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ তিনি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ও আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘বিশ্বব্যাপী সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ যে হারে বাড়ছে, তাতে দক্ষ প্রকৌশলীর চাহিদা ভবিষ্যতে আরও বেড়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আজকের এই সেমিনারটি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য গবেষণার নতুন দিকগুলোর প্রতি সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

সেমিনারে অধ্যাপক ড. নওশেদ আমিন ফটোভোলটাইক প্রযুক্তি, সৌর শক্তিকে সরাসরি বিদ্যুতে রূপান্তরের বৈজ্ঞানিক কৌশল, উন্নতমানের সেল ম্যাটেরিয়াল, উচ্চ দক্ষতার সোলার মডিউল এবং সৌর প্যানেল ডিজাইন ও ইনস্টলেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, মডিউল ও ইনভার্টার অপ্টিমাইজেশন এবং স্মার্ট গ্রিড ইন্টিগ্রেশনের মতো ক্ষেত্রগুলোতে ইঞ্জিনিয়ারদের ভূমিকা ও নতুন নতুন চাকরির সুযোগের বিষয়ে বিস্তরিত তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

April 20, 2025

ডুয়েটে ‘রিসার্চ মেথডস্: টুলস্ এন্ড টেকনিকস্’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘রিসার্চ মেথডস্: টুলস্ এন্ড টেকনিকস্’ শীর্ষক প্রশিক্ষণ আজ রবিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ন্যাশনাল ইউসিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ প্রোগ্রামটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। 

প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের জন্য একাডেমিক টাইমফ্রেম ও গবেষণা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নের জন্য প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে যুগোপযোগী পরিবেশ সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই আজকের প্রশিক্ষণ প্রোগ্রামটি অংশগ্রহণকারীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উদ্যোগে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণের এই ডুয়েটকে জ্ঞান সৃষ্টি এবং শিক্ষা, গবেষণার উৎকর্ষতায় দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো।’ তিনি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘গবেষণার মূল বিষয় হলো আগ্রহ। আগ্রহ ও আত্মবিশ্বাস থাকলে যে কোন সীমাবদ্ধতাকে মোকাবেলা করে গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া যায়। আজকের প্রশিক্ষণ প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান অধিকতর উন্নয়নের ক্ষেত্রে অংশগ্রহণকারী শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’ 

প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন ন্যাশনাল ইউসিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ভালো গবেষক হওয়ার জন্য টিপস্, টুলস্ এন্ড টেকনিকস্ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি গবেষণা পদ্ধতির বিষয়ে আলোচনায় একজন গবেষক কিভাবে একটি গবেষণার কাজ শুরু করে গবেষণা কার্যক্রর্মটি সফলভাবে শেষ করবেন, তা বিস্তারিত তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রশিক্ষণটি সমাপ্ত হয়। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রভাষক ও সহকারী অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

April 17, 2025

ডুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্র্থীদের নবীন বরণ-২০২৫ এবং ‘রুলস্ এন্ড রেগুলেশনস্ ফর ওবিই কারিকুলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, অফিস প্রধান ও আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রুলস্ এন্ড রেগুলেশনস্ ফর আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপ-উপাচার্য ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে ডুয়েটের বিভিন্ন অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহমুদ আলম। স্বাগত বক্তব্য দেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন নবীন শিক্ষার্থীদেরকে ডুয়েটের সবুজ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি ডুয়েটের নিজস্ব মৌলিকত্বের মাধ্যমে ইতোমধ্যে দেশে-বিদেশে সুনাম অর্জনের বিষয়টি সকলকে অবগত করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় উচ্চশিক্ষা, গবেষণায় ডুয়েটকে বিশ্বের দরবারে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেভাবে মেধার স্বাক্ষর রেখেছো, তেমনি আগামীতেও জ্ঞান অর্জন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ ও বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’ এ সময় তিনি প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণার উৎকর্ষতায় ডুয়েটকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার নবীন শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সময়ানুবর্তিতা মেনে ও শৃঙ্খলার সঙ্গে একাডেমিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা এবং সহ-শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে বিশ্বের দরবারে ডুয়েটের সুনাম আরও উজ্জ্বল করার জন্য সকলের প্রতি আহŸান জানান।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পর ‘রুলস্ এন্ড রেগুলেশনস্ ফর আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক সেমিনারের প্রেজেন্টেশন শুরু হয়। পরে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় আর্থিক নিয়ম-নীতি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরীক্ষা সংক্রান্ত নিয়ম-কানুন বিষয়ে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের, যানবাহন সংক্রান্ত সুযোগ-সুবিধা তুলে ধরেন পরিচালক (যানবাহন) অধ্যাপক ড. নাঈম মো. লুৎফুল হক, ক্যাম্পাস পরিচিত তুলে ধরেন পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইজারদার সাব্বির হোসেন, ডুয়েটের লাইব্রেরির সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধা তুলে ধরেন মেডিকেল সেন্টারের অফিস প্রধান ও ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. রাবেয়া নাসরীন আখন্দ, আইসিটি বিষয়ে সুযোগ-সুবিধা তুলে ধরেন আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জিনিয়ার সোলাইমান আহমেদ। এছাড়া নবীন শিক্ষার্থীর পক্ষে থেকে প্রথম বর্ষের তিনজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন। 

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এবং পরিচালক (ছাত্র কল্যাণ) এর দপ্তর ও রেজিস্ট্রার অফিসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নবীন শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

April 15, 2025

ডুয়েটে তিনদিন ব্যাপী 'ফুড সিস্টেমস্ ইয়ুথ লিডারশিপ' শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘ফুড সিস্টেমস্ ইয়ুথ লিডারশিপ' শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সেমিনার কক্ষে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ইন-চার্জ) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এন্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সায়েন্টিফিক অফিসার (ফুড টেকনোলোজি) জোহেব হাসান ফাহাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল অ্যালাইন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর  ও স্কেলিং আপ নিউট্রিশন (সান) ইয়ুথ নেটওর্য়াক বাংলাদেশ-এর ফোকাল মেহেদী হাসান বাপ্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘তরুণদের খাদ্য ব্যবস্থাপনার টেকসই উন্নয়নে নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তত করা এবং খাদ্য নিরাপত্তা, পুষ্টি, পরিবেশ ব্যবস্থাপনা ও নীতি-নির্ধারণের ক্ষেত্রে অংশগ্রহণে দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীরা স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে খাদ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবেলায় অবদান রাখতে শিখবে। বিশেষ করে তরুণদের মাঝে সচেতনতা, নেতৃত্ব ও সিদ্ধান্ত  গ্রহণের সক্ষমতা গড়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পরবর্তী নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রায় এই তরুণ শিক্ষার্থীদের অতুলনীয় অবদান ও প্রেরণাকে কাজে লাগিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণের এই ডুয়েটকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই তরুণ শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘খাদ্য নিরাপত্তা, পুষ্টি বিষয়ক তত্ত¡ীয় ও প্রায়োগিক ক্ষেত্রে সমন্বয় সাধন ও তৃণমূল পর্যায়ে তা বাস্তবায়নের জন্য এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।’ তিনি শিক্ষার্থীদের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে ডুয়েটের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। স্কেলিং আপ নিউট্রিশন (সান) ইয়ুথ নেটওর্য়াক বাংলাদেশ ও  গ্লোবাল অ্যালাইন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণটির সার্বিক সহযোগিতা করে।

April 14, 2025

ডুয়েটে নানা কর্মসূচিতে বর্ষবরণ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আজ ১৪ এপ্রিল (সোমবার) সকালে ‘নববর্ষের ঐকতান/ ফ্যাসিবাদের অবসান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য নববর্ষ আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং বিভিন্ন অফিস প্রধানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 

নববর্ষের আনন্দ শোভাযাত্রা শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। পরে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সম্মুখে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে চিত্র প্রদর্শনী হয়। এছাড়া ডুয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপিত হয়েছে।

April 13, 2025

ডুয়েটে দক্ষিণ কোরিয়ার ইজিআইএস প্রতিনিধির সঙ্গে ভিসি মহোদয়ের সভা অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ আজ রবিবার (১৩ এপ্রিল) উপাচার্য মহোদয়ের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইজিআইএস-এর এক্সিকিউটিভ কনসালটেন্ট ওয়ান পিল পার্ক অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন-এর সঙ্গে এক সভায় মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. শওকত ওসমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কম্পিউটার সেন্টারের পরিচালক ও আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, আইইবি-এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং বিকস গেøাবাল ডট কম-এর সিইও জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

উক্ত সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ডুয়েটের প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা এবং প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন ও নতুন ল্যাবরেটরি স্থাপন, বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়ন এবং এ্যাডভান্স রিসার্চ ও ইনোভেশন ফ্যাসিলিটিস উন্নয়নের মাধ্যমে ডুয়েটকে শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি।’ তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ডুয়েটের অবস্থান উন্নয়নে এবং শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন, ‘ডুয়েটের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলে একযোগে কাজ করে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমরা উদাহরণ সৃষ্টি করবো।’ সভায় কোরিয়ান প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি, বিগ ডাটা, এআই প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, আইওটি ইত্যাদি বিষয়ে ডুয়েটের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এক্সিকিউটিভ কনসালটেন্ট ওয়ান পিল পার্ক নির্দিষ্ট প্রজেক্ট প্রপোজালের মাধ্যমে ডুয়েটে আধুনিক ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ, প্রশিক্ষণ পরবর্তী দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্কলারশীপের সুযোগ সৃষ্টি করাসহ ডুয়েটের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন। এজন্য তিনি ডুয়েটের সঙ্গে এমওইউ স্বাক্ষরসহ বিভিন্ন ক্ষেত্রে কোলাবোরেশন ও এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রস্তাব করেন। এ সময় উপাচার্য মহোদয় ইজিআইএস-এর প্রতিনিধি ওয়ান পিল পার্ক-কে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ডুয়েটকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

উল্লেখ্য, এছাড়া সকালে উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, উপদেষ্টা, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কম্পট্রোলার, লাইব্রেরিয়ান, প্রধান প্রকৌশলী, সহযোগী পরিচালক, অতিরিক্ত পরিচালক, সহকারী হল প্রভোস্টসহ বিভিন্ন অফিস প্রধানগণ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সকলে ডুয়েটকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

March 10, 2025

ডুয়েটে দুইদিন ব্যাপী ‘প্রকিউরমেন্ট অব গুডস্ ইউজিং রেভিনিউ বাজেট : টিপস্ এন্ড ট্রিকস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ দুইদিন ব্যাপী ‘প্রকিউরমেন্ট অব গুডস্ ইউজিং রেভিনিউ বাজেট : টিপস্ এন্ড ট্রিকস’ শীর্ষক সেমিনার আজ (১০ মার্চ) শেষ হয়েছে। গতকাল (৯ মার্চ) রবিবার সকালে এই সেমিনারটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর দপ্তর ও কম্পট্রোলার অফিসের উদ্যোগে আয়োজিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. শওকত ওসমান। দুইদিন ব্যাপী এই সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. শওকত ওসমান ও কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘যে কোনো প্রকল্প বা কাজের ক্ষেত্রে অর্থের সুষ্ঠু ব্যবহার আবশ্যক। এজন্য প্রকিউরমেন্ট পদ্ধতি, চাহিদাপত্র তৈরি, উন্নয়ন প্রকল্পের প্রোপোজাল তৈরি ও প্রয়োগ ইত্যাদি বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নের জন্য আমরা যদি বিশ্ববিদ্যালয়ের বাজেট সঠিকভাবে, সঠিক সময়ে, যথাযথভাবে ব্যবহার করতে পারি এবং সকল স্টেকহোল্ডার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সুচারূরুপে পালন করে, তবেই বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের স্বপ্ন ও লক্ষ্য অনুযায়ী ডুয়েটে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে যুগোপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উদ্যোগে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণের এই ডুয়েটকে এগিয়ে নিয়ে যাবো।’ তিনি এই ধরনের সেমিনার আয়োজনের জন্য পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর দপ্তর ও কম্পট্রোলার অফিসসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘আজকের সেমিনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, অর্থের সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনায় দূরদর্শিতার মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান অধিকতর উন্নয়ন ও প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য এ ধরনের সেমিনারে অংশগ্রহণ শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ’ 

দুইদিন ব্যাপী সেমিনারে প্রকিউরমেন্ট অব গুডস্ সম্পর্কিত ধারণা, প্রকিউরমেন্ট পদ্ধতি, চাহিদাপত্র তৈরি, উন্নয়ন প্রকল্পের প্রোপোজাল তৈরি ও প্রয়োগসহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব তাসনিম নিশাত ঐশী। দুইদিন ব্যাপী আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।

March 09, 2025

ডুয়েটে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ উদযাপন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ 'অধিকার, সমতা, ক্ষমতায়ন/ নারী ও কন্যার উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী দিবসের এসব আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের পত্নী জনাব আফরোজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারের পত্নী জনাব কানিজ ফাতেমা বাণী।

আলোচনা সভার প্রধান অতিথি জনাব আফরোজা বেগম বলেন, ‘সভ্যতার গোড়াপত্তনে ও বাঁকে বাঁকে নারীদের অবদান অনস্বীকার্য। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সম্প্রতি জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নারীরা জোড়ালো ভূমিকা পালন করেছেন এবং নিহত ও আহত হয়েছেন।’ এ সময় তিনি সকল নারী শহিদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন, ‘নারীদের এত ত্যাগ ও অবদানের পরও তাঁদের সন্মান, মর্যাদা ও অধিকার প্রতিনিয়ত ক্ষুন্ন হচ্ছে। এখনো নারীরা গৃহে নিযার্তনের শিকার হচ্ছে, সম্পদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সম্প্রতি ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা আমাদের হৃদয় ক্ষত-বিক্ষত করেছে।’ তিনি নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন এবং নিরাপত্তা জন্য আইন সঠিক প্রয়োগের মাধ্যমে নারীর সন্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে দৃঢ় ভূমিকা পালনের আহবান জানান।

বিশেষ অতিথি জনাব কানিজ ফাতেমা বাণী বলেন, ‘নারী ছাড়া পরিবার, সমাজ অচল। তবুও নারীদের অধিকারের জন্য নারী দিবস পালন করতে হয়। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের জন্য আইনের সুষ্ঠু প্রয়োগ ও পুরুষের মানসিকতার উন্নয়ন ঘটানো দরকার। তবেই নারীরা স্বংয়ক্রিয়ভাবে অধিকার, সমতা, সন্মান ও মর্যাদা পাবে। তিনি নারীদের নিরাপদ জীবন ও নারীবান্ধব পরিবেশ তৈরির জন্য সকলের প্রতি আহবান জানান।  

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। একজন পুরুষের সফলতার সঙ্গে নারীর সফলতা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নে আমরা অঙ্গিকারারবদ্ধ। ইতোমধ্যে আমাদের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের জন্য একাডেমিক ও কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।’ তিনি আন্তর্জাতিক নারী দিবসে সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি ও মাদামকুরী হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘শুধু নারী দিবসই নয়, প্রতিদিনই আমরা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকি। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের অধিকার ও ক্ষমতায়নের মাধ্যমে ডুয়েটকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ 

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি ও মাদামকুরী হলের আয়োজনে এবং উক্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মে রায়হান, মাদামকুরী হলের প্রভোস্ট ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রুমা, রসায়ন বিভাগের অধ্যাপক ড. জিনিয়া নাসরিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুমাইয়া কাজরী এবং মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ও অফিস প্রধান ডা. রাবেয়া নাসরিন আখন্দ। অনুষ্ঠানের সভাপতি মাননীয় উপাচার্য, মাননীয় উপ-উপাচার্য, প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দসহ সকলকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

March 06, 2025

ডুয়েটে “ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন-২০২৫” অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন-২০২৫ (আইটিআরসি-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত এ রিসার্চ কম্পিটিশনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ও বিজিমএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আইয়ূব নবী খান। কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাপানের ফুকই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজি নিকানে এবং অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন আজকের এই সুন্দর আয়োজনের জন্য জাপান সরকারসহ ফুকই বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরা শিক্ষা, গবেষণা, প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর (এমওইউ) ও কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে দেশের অন্যতম একটি শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে কাজ করে যাচ্ছি। দিনে দিনে ডুয়েট বাংলাদেশের একটি অনন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে যার কৃতিত্ব এখানকার চৌকস গ্রাজুয়েটদের। আমরা ইতোমধ্যে প্রমাণ করেছি যে, শিক্ষা, গবেষণা, প্রকাশনা এবং জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ের পরামর্শের ক্ষেত্রে এবং প্রকল্প নীতি নির্ধারণে ডুয়েটের গ্রাজুয়েটরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তিনি আরো বলেন, একনেকে ডুয়েটের একটি বড় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে যা বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ল্যাবরেটরিগুলোর আধুনিকীকরণ, পুরাতন ভবন সংস্কার, গবেষণা সুবিধা বাড়ানো সম্ভব হবে। এক্ষেত্রে জাপানের ফুকই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে রিসার্চ, ভিজিট, শিক্ষক-শিক্ষার্থী ও ষ্টাফ এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর উদ্যোগ চলছে।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, টেক্সটাইল উদ্ভাবন আর কেবল নান্দনিকতা এবং কমফোর্টের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ন্যানো প্রযুক্তি স্মার্ট পরিধেয়, বায়ো ইঞ্জিনিয়ারিং কম্পোজিট এবং আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স চালিত প্রডাকশন ইঞ্জিনিয়ারিং এর মতো সেক্টরগুলোতে বিস্তৃত। আমাদের অর্থনীতির মেরুদন্ড হিসেবে দীর্ঘদিন ধরে থাকা টেক্সটাইল শিল্প এখন নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। টেক্সটাইল শিল্পকে কার্যকরী করা ও  টেক্সটাইল উদ্ভাবনের বানিজ্যিকীকরণ তরান্বিত করার জন্য শক্তিশালী ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি সহযোগিতা ও গবেষণা প্রয়োজন। 

এর আগে জাপানের অধ্যাপকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও মাননীয় উপ-উপাচার্য মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুকই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এমওইউ বিষয়ে মতবিনিময় করেন। সভায় ফুকই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত এমওইউ কে আরও অধিকতর সফল, শক্তিশালী ও কার্যকরী করার বিষয়ে আলোকপাত করা হয়। এসময় ডুয়েটের অনেক শিক্ষকই জাপান থেকে পিএইচডি সম্পন্ন করেছেন শুনে ফুকই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ আবেগাপ্লুত হন।

অধ্যাপক ড. কোজি নাকানে এবং অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসার ডুয়েটে আগমন উপলক্ষে সোসাইটি অব টেক্সটাইল রিসার্চ এন্ড ইনোভেশন বাংলাদেশ (এসটিআরআইবি) এর সহায়তায় ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন-২০২৫ আয়োজন করে। এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ক গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ জমা দেন। এসব গবেষণা প্রবন্ধের মধ্য থেকে সেরা তিন গবেষককে পুরস্কৃত করা হয়; আর এ শ্রেষ্ঠ তিন গবেষক নির্বাচনের কাজটি অধ্যাপক ড. কোজি নাকানে এবং অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসা সম্পন্ন করেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক ভ‚ইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. জাকারিয়া। উদ্বোধনী পর্বের পরে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জাপানের ফুকই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে সম্পাদিত এমওইউ এর ধারাবাহিকতায় জাপানের এই দুজন অধ্যাপক ডুয়েট পরিদর্শন করলেন।

February 21, 2025

ডুয়েটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় উপ-উপাচার্য, ডীন, বিভাগীয় প্রধান ও পরিচালকবৃন্দ। এরপর পর্যায়ক্রমে প্রভোস্টগণের নেতৃত্বে বিভিন্ন হলসমূহের শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ) এর দপ্তর, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতির পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১: ৩০ মিনিটে শহিদ মিনার প্রাঙ্গণে মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সকল ভাষা শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে আমাদের দেশ উপহার দানকারী সকল শহিদ এবং পৃথিবীর ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি বলেন, ‘১৯৫২ সালের ঐতিহাসিক আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি, আমরা মায়ের ভাষা পেয়েছি। এই আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে পৃথিবীর ইতিহাসে আমরা উদাহরণ সৃষ্টি করেছিলাম। এই আত্মত্যাগের আদর্শ ধারণ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই ধারাবাহিকতায় আমরা সকল বাধা পেরিয়ে ২০২৪ সালে নতুন বাংলাদেশ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি, আমরা কোন অন্যায়ের কাছে মাথা নত করি না। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আমাদের অধিকার ও দাবি আদায়ের জন্য সকলেই এক কাতারে দাঁড়িয়ে সংগ্রাম করতে জানি। সেই সংগ্রাম মুখর মন-মানসিকতা নিয়ে আমরা আমাদের প্রাণের এই ডুয়েটকে দেশ ও বিশ্বের ইতিহাসে একটি উদাহরণ সৃষ্টিকারী অবস্থানে নিয়ে যাবো।’ এ সময় তিনি শিক্ষা, গবেষণা ও প্রকাশনায় ডুয়েটকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি মহান শহিদ দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতিসহ সকলক্ষেত্রে বাংলা ভাষা চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিস প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

মহান শহিদ দিবস উদ্যাপন উপলক্ষ্যে সূর্যোদয় থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বা’দ জুমা ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া, শান্তি কামনায় মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

February 17, 2025

ডুয়েটে ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) ফর ইউনিভার্সিটি অফিসিয়ালস্’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) ফর ইউনিভার্সিটি অফিসিয়ালস্’ শীর্ষক কর্মশালা আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ রাজু আহমেদের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর প্রোডাকশন ম্যানেজমেন্ট ডিভিশনের সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর ও ডিভিশনাল হেড ড. ইঞ্জি. মো. মামুনুর রশিদ। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘ব্যবস্থাপনা সম্পর্কে আমরা সকলেই জানি। প্রকৌশল ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট থিওরি রয়েছে। যেকোনো ক্ষেত্রে গুণগত মানসম্মত ফলাফল পাওয়ার জন্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। একইভাবে শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নতির জন্য সকল স্টেকহোল্ডার যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সুচারূরুপে পালন করে, তবেই বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা আমাদের স্বপ্ন ও লক্ষ্য অনুযায়ী ডুয়েটে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে যুগোপযোগী পরিবেশ তৈরিতে ইতোমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। এজন্য প্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা প্রণয়ন, দক্ষ প্রকৌশল গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে জ্ঞান উৎপাদন এবং শিক্ষা, গবেষণা, প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে বিশ্বমানের একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উদ্যোগে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণের এই ডুয়েটকে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো।’ তিনি এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘আজকের কর্মশালার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা, যে কোনো ক্ষেত্রেই ব্যবস্থাপনায় দূরদর্শিতার মাধ্যমে প্রতিষ্ঠানকে সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান অধিকতর উন্নয়নের জন্য এ ধরনের কর্মশালায় অংশগ্রহণ শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

উক্ত কর্মশালার রিসোর্স পার্সন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর প্রোডাকশন ম্যানেজমেন্ট ডিভিশনের সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর ও ডিভিশনাল হেড ড. ইঞ্জি. মো. মামুনুর রশিদ বলেন, ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) একটি শক্তিশালী পদ্ধতি; যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কার্যকারিতা এবং দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার মান এবং সামগ্রিক শেখার অভিজ্ঞতা উন্নত করার জন্য টিকিউএম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।’ তিনি শিক্ষার্থীদের উপর মনোযোগ, ক্রমাগত উন্নতি, কোলাবোরেশন এবং ওনারশীপ ইত্যাদি বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করতে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট পদ্ধতি কিভাবে প্রয়োগ করতে হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়। কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।

February 13, 2025

ডুয়েটে ‘এন ইন্সপায়ারিং জার্নি অব এ সিনিয়র এরোস্পেস ইঞ্জিনিয়ার: ফ্রম ডুয়েটস্ ফাস্ট ব্যাচ টু দ্যা বোয়িং কোম্পানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘এন ইন্সপায়ারিং জার্নি অব এ সিনিয়র এরোস্পেস ইঞ্জিনিয়ার: ফ্রম ডুয়েটস্ ফাস্ট ব্যাচ টু দ্যা বোয়িং কোম্পানি’ শীর্ষক একটি সেমিনার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সিন্ডিকেট সদস্য ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, ঢাকা-এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এয়ার কমডোর ড. মো. হোচ্ছাম-ই-হায়দার (অব:)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মনিরুল কবীর ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের প্রথম ব্যাচের ইইই বিভাগের কৃর্তী শিক্ষার্থী আমেরিকার বোয়িং কোম্পানিতে কর্মরত সিনিয়র ইঞ্জিনিয়ার জনাব খোরশেদ এ. খান। সেমিনারটি আয়োজনে সহযোগিতায় ছিল ডুয়েটের ‘আবেদীন রিসার্চ ল্যাব’। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘ডুয়েটকে একটি শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে ইতোমধ্যে রিসার্চ-ফান্ডিং সাপোর্ট, স্কলারশীপ ও কোলাবোরেশন ইত্যাদি বিষয়গুলোসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি মনে করি, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশীপ প্রাপ্তি ও গবেষণা সেক্টরে যুক্ত হতে এ ধরনের সেমিনার তাঁদেরকে অনুপ্রাণিত করবে।’ এ সময় তিনি শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বাস্তবজীবনের সঙ্গে সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং ডিজাইনসহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে একজন দক্ষ ও যোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। এছাড়া তিনি ডুয়েটকে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণা ও প্রকাশনায় এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এই ধরনের সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সেমিনারে কী-নোট স্পিকার আমেরিকার বোয়িং কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার জনাব খোরশেদ এ. খান ডুয়েটের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সংগ্রাম ও ডুয়েটের প্রথম দিকের ইতিহাস তুলে ধরেন। এছাড়া তিনি তাঁর কর্মজীবন এবং একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ারের দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি সেমিনারে ক্রিটিক্যাল ডিজাইনের প্রোসেস ও গাইডলাইন, ডিজাইন ফিলোসফি, এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের রিয়েল প্রোজেক্ট ও চ্যালেঞ্জ এবং বিভিন্ন ধরনের এয়ারক্রাফ্ট ইঞ্জিন নিয়ে আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

February 05, 2025

ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ উদযাপিত

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার/ এই আমাদের অঙ্গীকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার বিকালে (৫ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। 

দিবসটির শুভ উদ্বোধনের পর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসে ভাষা শহিদদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আমরা ভাষার জন্য যে ত্যাগের উদাহরণ সৃষ্টি করেছি, পৃথিবীর ইতিহাসে তা বিরল। আমি মহান ভাষা আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের পূর্ণ সুস্থতা কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘একটি জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে এবং বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে জানার জন্য জ্ঞানচর্চার বিকল্প নেই। আর এই জ্ঞানচর্চার আধার হলো গ্রন্থাগার। আমি শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ার জন্য সবাইকে বেশি বেশি বই পড়ার আহবান জানাই।’

এ সময় উপাচার্য মহোদয় গ্রন্থাগারের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘গ্রন্থাগার সমাজ তথা দেশকে বৈষম্যহীন করে গড়ে তুলতে বিজ্ঞান-প্রযুক্তিক্ষেত্রে গবেষণা, সংস্কৃতিচর্চা, চেতনা ও মূল্যবোধের বিকাশে তরুণ প্রজন্মকে আলোর পথ দেখায়। আমি মনে করি, জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানে শহিদদের স্মৃতি ধরে রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মকে এর সঠিক ইতিহাস জানাতে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতোমধ্যে সেই লক্ষ্যে যুগোপযোগী ও আধুনিক পাঠোপকরণ সরবরাহের মাধ্যমে ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিকে সমৃদ্ধ গ্রন্থাগার করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা অব্যাহত থাকবে।’

কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। 

ডেপুটি লাইব্রেরিয়ান মো. আবু আউয়াল সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

January 23, 2025

ইউজিসি টিমের ডুয়েট আইকিউএসি পরিদর্শন ও দ্বিপাক্ষিক সভা

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়সমূহের আইকিউএসি’র কার্যক্রম অধিকতর গতিশীল ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানীত সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবের নেতৃত্বে একটি টিম আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর পরিদর্শন করেছেন। এ পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন ইউজিসির কিউএআর বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান এবং উপ-পরিচালক মোরশেদ আলম খোন্দকার।

ইউজিসি টিম ডুয়েটের আইকিউএসি কার্যক্রমের বিদ্যমান অবস্থা পর্যালোচনা এবং অধিকতর গতিশীল করার লক্ষ্যে ভবিষ্যত করণীয় সম্পর্কে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদ এর সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। দ্বিপাক্ষিক এ মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি দপ্তরের জনবল বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্যাটেন্ট বাড়ানো যায় এবং প্যাটেন্ট বাড়ানোর বিষয়ে সমস্যা ও সীমাবদ্ধতা বিষয়ে, ডুয়েটসহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং বাড়ানো বিষয়ে মতবিনিময় করা হয়। এছাড়া এ মতবিনিময় অনুষ্ঠানে ডুয়েট ক্যাম্পাস সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয় এবং এ বিষয়ে ইউজিসি টিম সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ অনুষ্ঠানে ডুয়েট থেকে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, আইকিউএসির সাবেক পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, আইকিউএসির সাবেক পরিচালক ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, আইকিউএসির সাবেক পরিচালক ও কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. রেজাউল করিম, আইকিউএসির সাবেক অতিরিক্ত পরিচালক ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। 

মতবিনিময় শেষে পরিদর্শন টিম আইকিউএসি দপ্তর ও ডুয়েট নতুন ক্যাম্পাস পরিদর্শন করেন। নতুন ক্যাম্পাসে নতুন ছাত্র হলসহ অন্যান্য স্থাপনা দেখে পরিদর্শন টিম সন্তোষ প্রকাশ করেন।